আজ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএফইউজের অঙ্গ ইউনিয়ন হিসেবে অনুমোদন পেল সাংবাদিক ইউনিয়ন ফেনী

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র অঙ্গ ইউনিয়ন হিসেবে অনুমোদন পেয়েছে সাংবাদিক ইউনিয়ন ফেনী (রেজি: নং-কুমি ১৫৫)।

শনিবার (৫ আগস্ট-২০২৩) জাতীয় প্রেসক্লাবে মওলনা আকরম খাঁ মিলনায়তনে বিএফইউজে’র দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সাংবাদিক ইউনিয়ন ফেনী সহ ছয়টি সাংবাদিক সংগঠনকে এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব নুরুল আমিন রোকন।

নির্বাহী পরিষদের সভায় বিএফইউজের অঙ্গ ইউনিয়ন হিসেবে মোট ছয়টি সাংবাদিক ইউনিয়নকে অনুমোদন দেয়া হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে রংপুর সাংবাদিক ইউনিয়ন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন ফেনী, সাংবাদিক ইউনিয়ন নারায়নগঞ্জ, মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়ন ও মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি মোদাব্বের হোসেন, রাশিদুল ইসলাম ও ওবায়দুর রহমান শাহীন, সহকারী মহাসচিব নাসির আল মামুন, শফিউল আলম দোলন, শহিদুল্লাহ মিয়াজী, কোষাধ্যক্ষ মুহাম্মদ খায়রুল বাশার, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, দফতর সম্পাদক তোফায়েল হোসেন, নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, জিয়াউর রহমান মধু, আবদুস সেলিম, শামসুদ্দিন হারুন ও জাকির হোসেন প্রমুখ।

অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সালেহ নোমান, রাজশাহীর সভাপতি মু. আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, খুলনার সভাপতি আনিসুজ্জমান, যশোরের সভাপতি আকরামুজ্জামান, বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা ও সাধারণ সম্পাদক গণেশ দাস, কক্সবাজারের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, কুমিল্লার সভাপতি রমিজ খান, কুষ্টিয়ার সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চু, দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার প্রমুখ।

এ ছাড়াও সভায় দেশের গণমাধ্যমজুড়ে যে অস্থিরতা, গণহারে চাকরিচ্যুতি এবং প্রভাবশালী মহলের অব্যাহত চাপ, সাংবাদিক হত্যা, নির্যাতন, নিপীড়ন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেয়া হয়।

এ দিকে সাংবাদিক ইউনিয়ন ফেনীকে অঙ্গীভুত করায় বিএফইউজে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">