আজ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনাগাজী সাহিত্য ফোরামের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীর সাহিত্য প্রেমীদের প্রিয় সংগঠন উপজেলা সাহিত্য ফোরাম’র আয়োজনে সাহিত্য আড্ডা, স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও গান ২৮শে এপ্রিল (শুক্রবার) বিকেলে সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় অনুষ্ঠিত হয়।

উপজেলা সাহিত্য ফোরাম সভাপতি গাজী মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে ও ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক ইকবাল হোসাইন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাহিত্য ফোরামের উপদেষ্টা ও সাবেক ব্যাংকার অধ্যাপক শাহজাহান ফিরোজ।

বিশেষ অতিথি ছিলেন নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি নুরুল আমিন পলাশ, নোয়াখালী ওয়েব ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক এম শরীফ ভুঞা,কবি খন্দকার মাহবুব-ই এলাহি, উপজেলা সাহিত্য ফোরামের সিনিয়র সহসভাপতি কবি মহিউদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদ রিপন, সদস্য সাংবাদিক এস এন আবছার সোহাগ, ফোরাম সদস্য ও নজরুল সঙ্গীত শিল্পী আবদুল শুক্কুর মিলন, ফেনীর সঙ্গীত শিল্পী রবিউল আলম মিঠু খাঁন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহজাহান ফিরোজ বলেন, সোনাগাজীতে সুস্থ ধারার সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় সবাইকে আরও মনোযোগী হতে হবে, সবাইকে আরও সুসংগঠিত হতে হবে। আড্ডায় সাহিত্য আলোচনা ছাড়াও গান ও কবিতা আবৃত্তি করেন উপস্থিত সাহিত্য প্রেমীগণ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">