আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

ফেনীর ছাগলনাইয়ায় গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলচালক আফতাব হোসেনের (২১)। সোমবার বেলা ১১টার দিকে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের কাশিপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফতাব হোসেন ছাগলনাইয়ার মীর শপিং কমপ্লেক্সের ইতালি ফ্যাশনের মালিক আমজাদ হোসেন সুমনের ছেলে। তার বাড়ি রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামে। সে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় জানান, আফতাব হোসেন মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ছাগলনাইয়া যাচ্ছিল। সে কাশিপুর রাস্তার মাথায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া সরকারি হাসপাতাল হয়ে ফেনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download