দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম।
এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া দাগনভূঞা উপজেলা মৎস্যজীবী, মৎস্য চাষি, স্থানীয় উদ্যোক্তা ও সুধীসমাজের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়। এতে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের ‘পাটওয়ারী ফিসারিজ প্রকল্প’-এর স্বত্বাধিকারী শাকের হোসেন পাটোয়ারী কে ‘সেরা মৎস্য উদ্যোক্তা’ হিসেবে পুরস্কৃত ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তিনি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তরা আলিপুর গ্রামের কলিম উদ্দিন পাটোয়ারী বাড়ির আমির হোসেন পাটোয়ারী ছোট ছেলে। তিনি ২০১৬ সালে স্থানীয় ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজ থেকে পড়াশোনা শেষ করে মৎস্য চাষে মনোনিবেশ করেন। তার খামারে ১২ জন লোক তাদের কর্মসংস্থান নির্বাহ। বর্তমানে উক্ত খামারে অর্ধ কোটি টাকার মাছ রয়েছে বলে তিনি জানান।
এই বিষয়ে জানতে চাইলে শাকের হোসেন পাটোয়ারী জানান, আমি ইউরোপে না গিয়ে উদ্যোক্তা হওয়ার লক্ষ্য নিয়ে ২০০৯ সাল থেকে মৎস্য চাষে নিয়োজিত আছি। বিগত ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও আমি মাছ চাষ নিয়ে ব্যস্ত আছি। বর্তমানে আমার খামারে সাদা ও মিশ্র জাতের নানা প্রজাতির মাছ রয়েছে।
আজ দাগনভুঞা উপজেলার সেরা মৎস্য উদ্যোক্তা নির্বাচিত হওয়ায় নিজেকে ধন্য মনে করছি। এর মাধ্যমে দেশ ও জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আরো বেড়ে গেল। আমাকে নির্বাচিত করার জন্য উপজেলা প্রশাসন নিকট আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
The server cannot find the requested page: