প্রেস বিজ্ঞপ্তি: জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ (জিসিএফবি) চট্টগ্রাম জেলা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) রাতে জিসিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: কাজী মো: ইস্রাফীল কেক ও ফিতা কেটে জিসিএফবি চট্টগ্রাম জেলা শাখার আয়োজিত সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক এসএম নসরুল কদির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম চৌধুরী । এতে গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন ড. সৈয়দ মুনতাসির মামুন, ডিজি (মিনিস্ট্রি অব ফরেন এফায়ার্স)
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: এম আরিফ মুর্শেদ খান , সহযোগী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ । শাহাজাদা আল মামুন ও শাহ ইসরাইল সবুজের সঞ্চালনায় এবং মো: বদরুল হাসানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আব্দুর রহিম , মমতাজ বেগম , চেমন আরা বেগম ডেইজি সহ প্রমুখ।
উক্ত সেমিনারে চট্টগ্রাম কলেজের ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
The server cannot find the requested page: