আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

​দাগনভুঞায় পা হারানো জহিরকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

দাগনভুঞা (ফেনী) সংবাদদাতা:ফেনীর দাগনভুঞায় কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পা হারানো অসহায় জহির উদ্দিনকে (৩৫) কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মাতুভুঞা ইউনিয়নের উত্তর আলীপুর বদু ভূইয়া বাড়িতে গিয়ে জহিরের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

​আর্থিক সহায়তা তুলে দেন ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

​সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন গাজী ছালেহ উদ্দিন, আমির, দাগনভুঞা উপজেলা জামায়াত,মাওলানা নুরুল আমিন, আমির, মাতুভুঞা ইউনিয়ন জামায়াত, মো: সাইফুল্লাহ, আমির, স্থানীয় ওয়ার্ড জামায়াত। সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​উল্লেখ্য যে, মাতুভুঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জহির উদ্দিন ২০২৩ সালে চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপের একটি ইস্পাত কারখানায় কর্মরত অবস্থায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। ওই দুর্ঘটনায় তিনি একটি পা হারান। দীর্ঘ দিন ধরে চরম আর্থিক অনটনের কারণে তার পক্ষে কৃত্রিম পা সংযোজন করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের নজরে এলে তারা মানবিক দিক বিবেচনায় জহিরের চিকিৎসায় এগিয়ে আসেন।

​অনুদান প্রদানকালে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, “জামায়াতে ইসলামী সর্বদা আর্তমানবতার সেবায় কাজ করে। জহির উদ্দিনের এই দুর্দশার কথা শুনে আমরা তার পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download