আজ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

​দাগনভূঞার উত্তর আলীপুর রাহমানিয়া দারুল কুরআন মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

​দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তর আলিপুর রহমানিয়া দারুল উলুম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ মে) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।

​মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল আফসারের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম মেম্বার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
​রৌশন আক্তার জাহান (বিদ্যুৎসাহী সদস্য, মাদ্রাসা পরিচালনা কমিটি), সাংবাদিক মিজানুর রহমান ও সার্ভেয়ার ইকবাল হোসেন।

​এবারের আয়োজনে আলিমুল কুরআন বোর্ড পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীর মাঝে কৃতি সংবর্ধনা ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনে আরও ভালো ফলাফল করার এবং দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সাথে সন্তানদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও বেশি যত্নবান ও দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করেন।

​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

508 Insufficient Resource

The website is temporarily unable to service your request as it exceeded resouce limit. Please try again later.