আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়তাবাদী সমবায় দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত,সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রতিনিধি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার(২৭ এপ্রিল) সকালে নয়া পল্টন বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত
অনুষ্ঠানে বক্তারা দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি-র সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দিন আলম। সভায় নওগাঁ-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. ইকরামুল বারী টিপুকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে। সমবায়ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য। দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের কর্মীবাহিনী আজ ঐক্যবদ্ধ।”

সংবর্ধিত অতিথি ডা. একরামুল বারী টিপু এমপি তার বক্তব্যে বলেন, “নওগাঁর মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার প্রতিদান আমি দেব সেবার মাধ্যমে। সমবায় আন্দোলনকে বেগবান করে প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”

​এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ জামালপুরের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল হক। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবাদী দর্শনের মেলবন্ধন তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেস।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি বলেন, “জাতীয়তাবাদী শক্তি আজ যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।”

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সম্পাদক মোকাম্মেল কবির হযরত আলী, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ (ঢাকা), সাজ্জাদ আলম খান সজল (খুলনা), যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহিদ সাজ্জাদ রিপন ও মিনহাজ উদ্দিন মানিক। এছাড়াও প্রচার সম্পাদক শাহাদাত হোসেন আজাদ, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, নজরুল, সোহেলসহ বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রতিনিধি সভার শেষে সমবায় দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা আগামী দিনে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার শপথ গ্রহণ করেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download