শহর প্রতিনিধি: ফেনীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ ও চৈত্র সংক্রান্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের প্রধান সমন্বয়ক সৈয়দ আব্দুল আল মামুনের আয়োজনে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মঙ্গলবার(১৪ এপ্রিল)দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যানের উপস্থিত ছিলেন শেখ ফরিদ বাহার, আহবায়ক, ফেনী জেলা বিএনপি, এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব, ফেনী পৌর বিএনপি,নঈম উল্যাহ চৌধুরী বরাত, সদস্য সচিব, ফেনী জেলা যুবদল।
আয়োজক সৈয়দ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সভায় বক্তারা বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি ও লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ পরিবেশিত হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন বছর সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের বার্তা নিয়ে আসবে।
শহীদ মিনার চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।