আজ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দাগনভূঞায় ফুটবল টুনার্মেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

দাগনভূঞা(ফেনী) সংবাদদাতা: ফেনীর দাগনভূঞা উপজেলাধীন মাতুভুঞা ইউনিয়নের উত্তর আলীপুরে যুব সমাজের আয়োজনে ও সাবেক ছাত্র নেতা মতিউর রহমান চৌধুরী পলাশের সার্বিক সহযোগিতায় ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার(৭ জুলাই) বিকালে উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক সবুজের সভাপতিত্বে ও মো: ইমাম উদ্দিন রাকিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল আলম, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হারিছ আহাম্মদ পেয়ার, বিএনপি নেতা সামছুল হক পটু, মোতাহের হোসেন মামুন, রবিউল হোসেন হৃদয় প্রমুখ।

এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আলী এরশাদ, আবুল কালাম, হক সাহাব, জসিম উদ্দিন, সাকের হোসেন পাটোয়ারী, আদর, আরমান, সিপাত, নূরুল আফছার সহেল, আশরাফুল ইসলাম রকি, রবিউল হোসেন হৃদয়, আশরাফুল আলম সুজন, আহমেদ রাইফুল প্রমুখ।

উক্ত খেলায় সোহেল একাদশ চ্যাম্পিয়ন ও নজরুল একাদশ রানার আপ হয়। শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ সময় ৬টি ফুটবল,১৭টি জার্সি,সেরা ৩ জন খেলোয়াড়কে নগদ অর্থ,একজন উদীয়মান খেলোয়াড়কে সম্মাননা দেয়া হয়।

এছাড়াও মতিউর রহমান চৌধুরী পলাশের পক্ষ থেকে অংশগ্রহণকৃত সকল দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)