আজ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মীরসরাইয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ১

মীরসরাই প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশে প্রাইভেটকার যোগে পাচারের সময় ১৯ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেন্সিডিলসহ বেলায়েত হোসেন সোহেল (২৯) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) বিকাল ৫টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে থেকে উক্ত মাদকের চালান আটক করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকারের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম। আটককৃত মাদক পাচারকারী চালক সোহেল মীরসরাই থানাধীন গাজবারড়িয়া গ্রামের আহমদ আলী সওদাগর বাড়ীর মোহাম্মদ জসিম উদ্দিনের পুত্র।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুহুরীগঞ্জ এলাকা থেকে চট্টগ্রামের একেখান এলাকায় পাচারের সময় সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে একটি সাদা রংয়ের প্রাইভেট কারকে (ঢাকা মেট্টো গ, ১১-১৮১৪) থানার সিগনাল দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে। পরে গাড়ীর পেছনের ডিকিতে থাকা ৩টি চটের বস্তায় ১০টি প্যাকেটে মোট ১৯ কেজি গাঁজা এবং ৩টি পলিথিনের প্যাকেটে ৭৫ পিস ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয় ৷ উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Proda Login

gem visa login

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download