আজ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনাগাজীতে প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলাধীন চর মজলিশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
ইব্রাহিম খান ও সহকারী শিক্ষক রহমতুল্লাহর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। সোমবার(২৮ এপ্রিল) দুপুরে স্কুল আঙ্গিনায় উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর
সেক্রেটারি আনোয়ার হোসেন,চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোশারফ হোসেন রিয়াদ
সেক্রেটারি আরিফ মিয়াজী, উপজেলা যুবদল নেতা হারুনুুর রশিদ, সবুজ,মো.ফারুক,আমির হোসেন মাসুদ, আবুল বাশার,উপজেলা সমবায় দলের সহ-সভাপতি
মো. মোস্তফা, অভিভাবক নুর ইসলাম, বেলাল হোসেন নাছির উদ্দীন, মাসুম আহমদ, সামছুল হক, সাবেক শিক্ষার্থী কাজী আসিফুল ইসলাম আহাদ, মেহেদী হাসান রিফাত বাব্বী, জাহেদ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা জানান, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এর বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খান আওয়ামী লীগের নেতা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি উপজেলা স্কাউটের একটি প্রোগ্রাম উক্ত স্কুলে অনুষ্ঠিত হলে তাতে শিল্পী তাপসের “জয় বাংলা” গানটি পরিবেশন করে উক্ত স্কুলের স্কাউট শিক্ষার্থীবৃন্দ। এতে ঘটনাস্থলে উপস্থিত ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ অতিথিবৃন্দ দ্রুত অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। বিষয়টি জানাজানি হলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব প্রফেসর আনোয়ার হোসেন জানান, অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খান স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। তিনি জুলাই বিপ্লবের শহীদ পরিবারের রক্তের সঙ্গে বেইমানি করেছেন। যে স্লোগান হাইকোর্ট থেকে নিষিদ্ধ সেই স্লোগানের গান এখানে পরিবেশন করে শহীদদের রক্তের সাথে প্রতারণা করা হয়েছে। প্রধান শিক্ষকের এর দায় কিছুতে এড়াতে পারেন না। আমরা অবিলম্বে তার অপসারণ চাই।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)