আজ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলাফত মজলিস জায়লস্কর ইউনিয়ন শাখা গঠিত

দাগনভূঞা প্রতিনিধি: অদ্য ৩১ অক্টোবর ২০২৫ ইং খেলাফত মজলিস ফেনী জেলার দাগনভূঞাঁ উপজেলার ৮ নং জলস্কর ইউনিয়ন শাখা গঠিত হয়েছে।

একুশ সদস্য বিশিষ্ট এ নবগঠিত কমিটির সভাপতি মাওলানা আনোয়ার হোসেন (ছবিতে ডানে) ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইসরাফিল (ছবিতে বামে)।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালীর জোন সহ পরিচালক ও খেলাফত মজলিস মনোনীত ফেনী-৩ আসনের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস দাগনভূঞাঁ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা সাদ উদ্দিন ও সার্ভেয়ার জহিরুল ইসলাম পাভেল এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আফসার মুরাদ

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)