আজ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জহিরুল কাইয়ুম রাহাত মাতুভূঞা মাদ্রাসার সভাপতি নির্বাচিত

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাতুভূঞা ইসলামিয়া দাখিল মাদরাসার এডহক কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জিএম জহিরুল কাইয়ুম রাহাত। রবিবার(১৬ মার্চ)বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর মো: আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত আদেশে এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।

ওই চিঠিতে চার সদস্যের এডহক কমিটিতে অন্যানের মধ্যে আরো রয়েছেন শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হানিফ ও অভিভাবক প্রতিনিধি মুহাম্মদ মাহফুজুর রহমান। পদাধিকার বলে মাদরাসার সুপার সদস্য সচিব থাকবেন।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ প্রবিধান অনুসারে মাতুভূঞা ইসলামিয়া দাখিল মাদরাসার এডহক কমিটি গঠিত হয়েছে। যার মেয়াদ ৬ মাস। এর মধ্যে নতুন নিয়মিত গর্ভনিং বডি গঠন করতে হবে।

উল্লেখ্য যে,জহিরুল কাইয়ুম রাহাত বেকের বাজার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ও রয়েছেন। তার পিতা উক্ত মাদ্রাসার একক প্রতিষ্ঠাতা।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)