আজ ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ফেনী ফেনীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুত, অনুমোদনহীন লেভেলিং এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে ফেনী সদর উপজেলার মধ্যম রামপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

​র‍্যাব-৭, চট্টগ্রাম-এর উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং ০৪ বিজিবি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ফেনী সদর থানাধীন মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী বিএসটিআই অনুমোদন ছাড়া অবৈধ লেভেলিং, অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্যতেল বাজারজাত করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালে ‘ইসমাইল এন্ড সন্স’ নামক একটি প্রতিষ্ঠানে ৮ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া যথাযথ লাইসেন্স না থাকা এবং নোংরা পরিবেশে প্যাকেজিং করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা/অর্থদণ্ড প্রদান করা হয়।

​র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরিমানার অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)