আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শহর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে বৃহস্পতিবার(১৩ মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা শাইখুল হাদিস মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহে রমযান তাকওয়া অর্জনের মাস। তাকওয়াবান মানুষই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। অন্যায় অপরাধ থেকে দূরে থেকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের সমাজ গঠনে ব্রতী থাকে এই তাকওয়াবান মুসলমানেরা। এজন্য তাকওয়া বৃদ্ধির মাস রমজান ইসলামে অশেষ গুরুত্ব বহন করে। তাকওয়াবান ব্যক্তিদের হাতে দেশ অর্পিত হলেই সমাজের সর্বস্তরে ইনসাফ সুপ্রতিষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসাইন পাটোয়ারী, জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান, সেক্রেটারী আবদর রহিম,প্রচার সম্পাদক আনম আবদুর রহীম,হেফাজতে ইসলাম ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মাওলানা আনোয়ার উল্লাহ ভুঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দীন,খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরি, এ বি পার্টির কেন্দ্রীয় সদস্য ইন্জিনিয়ার শাহ আলম বাদল,জেলা সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ,গন অধিকার পরিষদের জেলা সভাপতি বাহার সেক্রেটারি প্রকৌশলী রেজাউল করিম,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রেজভী,ছাত্র দল জেলা সভাপতি সালাহউদ্দিন মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবদুল মোহাইমিন তাজিম,ওমর ফারুক,রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন মিষ্টার,ব্যাবসায়ী এনামুল হক ভুঁঞা,জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা নুরুল করিম,মাওলানা মীর আহমদ মীরু,বামুকের জেলা ছদর মাওলানা কাজী গোলাম কিবরিয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, সদর ইসলামী আন্দোলন সভাপতি তৈয়ব সোলতানি, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আলী আহমদ ফোরকান,শর্শদি দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মা-ও ইসমাইল হায়দার, জামেয়া ইসলামিয়া ফেনীর মুহতামিম মাওলানা মুমিনুল হক জাদিদ, মিডিয়া ব্যাক্তিত্ব মুফতি মুহাম্মাদ আলী, আল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আলাউদ্দিন নুরী,শর্শদি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি নজরুল ইসলাম সহ কলেজ শিক্ষক সমিতি,আইনজীবি,প্রকৌশলী, ড়াক্তার, ব্যংকার প্রতিনিধী সহ বিভিন্ন স্তরের পেশাজীবি নেতৃবৃন্দ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

508 Insufficient Resource

The website is temporarily unable to service your request as it exceeded resouce limit. Please try again later.