আজ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

0-0x0-0-0#

দাগনভুঞায় আবদুল আউয়াল মিন্টুর পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

দাগনভুঞা প্রতিনিধি:ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভুঞায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত উক্ত গণমিছিল মাতুভূঞা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা বাজারে এসে সমাবেশে মিলিত হয়েছে। সাবেক ছাত্রনেতা মতিউর রহমান চৌধুরী পলাশের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহবায়ক সামছুল হক নকু মেম্বার, উপজেলা যুবদলের সদস্য হারিছ আহমদ পেয়ার, নাছির উদ্দীন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​শুক্রবার জুমার নামাজের পর থেকেই মাতুভূঞার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা বটতলা বাজারে জড়ো হতে থাকেন। পরে সাবেক ছাত্রনেতা পলাশের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি মাতুভূঞার ইউনিয়নের প্রধান প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

​গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মতিউর রহমান চৌধুরী পলাশ বলেন, “আবদুল আউয়াল মিন্টু ফেনীর মাটি ও মানুষের নেতা। তাঁর হাত ধরে দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়ন ত্বরান্বিত হবে। সাবেক ছাত্রনেতা পলাশ তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আবদুল আউয়াল মিন্টুর কোনো বিকল্প নেই। আজকের এই গণজোয়ার প্রমাণ করে মাতুভূঞার মানুষ ধানের শীষ ও মিন্টু সাহেবের পক্ষে ঐক্যবদ্ধ”

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

508 Insufficient Resource

The website is temporarily unable to service your request as it exceeded resouce limit. Please try again later.