আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীর বিশিষ্টজনরা রাজনৈতিক দল ও আমলাতান্ত্রিক জটিলতার সংস্কার চান

শহর প্রতিনিধি:ফেনীতে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা কমিটির আয়োজনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেনী শহরে কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরণ্য শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হক।

সুজনের ফেনী জেলা কমিটির সাধারন সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

সুজনের ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশের্দ হোসেনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে মতামত প্রদান করেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ এনামুল হক খোন্দকার, সরকারী জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সন্তোষ রঞ্জন নাথ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম ও মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফারুক আহমেদ, স্টারলাইন গ্রুপের পরিচালক মো. মাঈন উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ মহি উদ্দিন খোন্দকার, সুজনের নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন সুমন, সামাজিক সংগঠন বন্ধুর বন্ধন বাংলাদেশের সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশ, ফেনী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এম মামুনুর রশিদ, জাসাস জেলা কমিটির সভাপতি কাজী ইকবাল আহমদ পরান, ফেনী শহর ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল, ফেনী রিপোর্টার্স ইউনিটটির যুগ্ম সম্পাদক নুর উল্লাহ কায়সার, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের জেলা সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, সুজন দাগনভূঞা উপজেলার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল প্রমুখ৷ এছাড়াও অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সুজনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামত প্রদানকালে বক্তারা বলেন, রাজনৈতিক দলসমূহ ও আমলাতান্ত্রিক জটিলতার সংস্কার না হলে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না। এজন্য সবার আগে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার জরুরি। তাছাড়া আমলাদের ওপর নির্ভর করে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে থাকে। তাই আমলাতান্তিক যে জটিলতা আমাদের দেশে রয়েছে তা নিরসন করা জরুরি হয়ে পড়েছে। একাত্তরের চেতনাকে সমুন্নত রেখে ২৪ এর যোদ্ধাদের যথাযথ সম্মান ও নিরাপত্তা বিধান করে উন্নত দেশ গঠনের জন্য প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে দাবি জানান ফেনীর বিশিষ্টজনরা৷

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia