আজ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর চট্টগ্রাম জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: য়োজ্যেষ্ঠদের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (জিসিএফবি)-এর চট্টগ্রাম জেলা শাখা গঠিত হয়েছে। সোমবার(৩০ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ডা. কাজী মো. ইস্রাফীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

​নবনির্বাচিত এই কমিটিতে মো. বদরুল হাসান সভাপতি এবং মো. আব্দুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম ও মো. শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক মমতাজ বেগম, অর্থ সম্পাদক মো. শাহাজাদা মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শাহ ইসরাইল সবুজ, সমাজকল্যাণ সম্পাদক হাসিনা আফরোজ খুকু এবং প্রচার সম্পাদক মো. এখলাসুর রহমান শামীম।

​এছাড়া বৈজ্ঞানিক সম্পাদক হিসেবে মো. মোস্তাফিজুর রহমান রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রেবেকা সুলতানা, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আমাতুল হেরা এবং আপ্যায়ন সম্পাদক হিসেবে ডেইজি মাহবুবা দায়িত্ব পেয়েছেন।

​কমিটির নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, ডা. মুহাম্মদ মোর্শেদ আলম, কাজী আব্দুল আলী এবং ইশরাত জাহান সেতু।

​নবগঠিত এই কমিটি চট্টগ্রামে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)