আজ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনী রেলওয়ে স্টেশনের যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে মুক্ত স্কাউটসের সদস্যবৃন্দ

শহর প্রতিনিধি: ঈদে ঘরে ফেরা রেল যাত্রীদের ঈদ যাত্রা নিরাপদ করতে ফেনীর মুক্ত স্কাউট গ্রুপ ফেনী রেলওয়ে জংশন স্টেশনে সেবা প্রদান করছে। মঙ্গলবার(১৭ মার্চ) সকাল থেকে ঈদ পর্যন্ত রেলওয়ে পুলিশের পাশাপাশি তারা যাত্রীদের হয়রানি লাঘব করতে বিভিন্ন ভাবে সেবা প্রদান করবে বলে নিশ্চিত করেছেন ফেনী মুক্ত রোভারের সভাপতি ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুইঁয়া।

সংগঠন সুত্রে জানা যায়, ফেনী রেলওয়ে স্টেশনে স্কাউটসরা তথ্য দিয়ে, মালামাল উঠানামা সহযোগিতা করে,অসুস্থ ও বৃদ্ধ যাত্রীদের ট্রেনে উঠানামায় সাহায্য করছে এবং পকেটমার মোবাইল ছিনতাইকারীদের ব্যাপারে যাত্রীদের সতর্ক করছে। তারা যাত্রীদের ছাদে ওঠার পরিনাম সম্পর্কে অবহিত করছে।

স্কাউটদের উক্ত কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুক্ত স্কাউটস এর সভাপতি বিজ্ঞ আইনজীবী ও বিশিষ্ট সমাজ সেবক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটস’র সহ-সভাপতি এ কে এম আব্দুর রহীম, জেলা স্কাউটস’র কমিশনার এ কে এম ফরিদ আহমেদ, স্টেশন মাস্টার মোঃ হারুন, জিআরপি ফাঁড়ি ইনচার্জ মাসুদুর রহমান,রেলওয়ে নিরাপত্তা বাহিনী ইনচার্জ নাফিস ইমতিয়াজ ও জেলা স্কাউটস লিডার তম্ময় রায়। বিশ জনের উক্ত স্কাউট গ্রুপের লিডার ছিলেন জয়নাল আবদীন পারভেজ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)