আজ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে ​গুম,খুন ও পঙ্গুতের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

সদর প্রতিনিধি: বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হওয়া পরিবার এবং ছাত্র-জনতার জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৃহস্পতিবার(১৯ মার্চ) এসব পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

​উপহার প্রাপ্তদের মধ্যে ছিলেন বিগত আন্দোলনের গুম ও খুনের শিকার বিএনপি কর্মী শহীদ একরামুল হক মজুমদার, ছগির আহমদ কারিগর, এতিম আলী মিয়াধন, শফিকুর রহমান, মাহফুজুর রহমান, হারিছ ভুঁঞা, বাচ্চু মিয়া ও জসিম উদ্দিনের পরিবার।

​এছাড়াও জুলাই বিপ্লবে (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে) শাহাদাতবরণকারী শহীদ ছাইদুল ইসলাম শাহী, জাকির হোসেন শাকিব, ওয়াকিল আহমেদ শিহাব, জাফর আহমেদ ও সবুজের পরিবার এবং আন্দোলনে পঙ্গুত্বের শিকার আবদুল হান্নানের পরিবারের হাতেও ঈদ উপহার তুলে দেওয়া হয়।

​উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন মিয়াজি এবং পৌর কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেন পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​এ বিষয়ে জানতে চাইলে ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুইঁয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে গণতান্ত্রিক আন্দোলনে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের প্রতি সহমর্মিতা জানাতেই এই উদ্যোগ।দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের এই ঋণ শোধ হওয়ার নয়। বিএনপি সবসময় এসব ত্যাগী নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উপহার কেবল ঈদ আনন্দ ভাগ করে নেওয়া নয়, বরং এটি তাদের প্রতি দলের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)