আজ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ফেনীতে অভিনব কায়দায় আইফোন ছিনতাইয়ের মূলহোতা গ্রেফতার

শহর প্রতিনিধি: ফেনী শহরের রামপুর এলাকায় দুই কিশোরকে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে দামী আইফোনসহ মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) পরিচালিত অভিযানে ছিনতাইকৃত আইফোন-১৩ মোবাইল ফোনটি উদ্ধারসহ মো. মাহমুদুল হাসান আরাফাত (২২) নামে ওই ছিনতাইকারীকে আটক করা হয়।আটক আরাফাত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাশার গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। বর্তমানে সে ফেনী শহরের বারাহীপুর এলাকায় বসবাস করছিল।

​পুলিশ সুত্রে জানা যায়, গত ১৮ মার্চ বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ছাগলনাইয়া উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের হোসেন রিহাম (১৭) ও তার বন্ধু ফোরকান উদ্দিন রাহুল কেনাকাটার উদ্দেশ্যে ফেনী মডেল থানাধীন রামপুরস্থ ‘ইজি’ শোরুমের সামনে আসেন। এসময় ৪ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী তাদের গতিরোধ করে।

​ছিনতাইকারীরা তাদের মোবাইলে একটি হাত কাটা বীভৎস ছবি দেখিয়ে দাবি করে যে, এই ঘটনাটি রিহাম ও তার বন্ধু ঘটিয়েছে। মিথ্যা অপবাদ দিয়ে এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের ভয় দেখিয়ে তারা ভিকটিমদের মারধর শুরু করে। একপর্যায়ে রিহামের সাথে থাকা আইফোন-১৩ (আনুমানিক মূল্য ৯০,০০০ টাকা), একটি হাতঘড়ি ও নগদ ১,৭০০ টাকা এবং তার বন্ধু রাহুলের কাছ থেকে একটি রেডমি ৯এ মোবাইল ও নগদ ১,৫০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

উক্ত ছিনতাইয়ের ঘটনাটি নিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ‘দৈনিক ফেনী সময়’-এ সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই ফেনী মডেল থানার এসআই অলি আহাদের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হয়। অভিযানে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত আসামী মাহমুদুল হাসান আরাফাতকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ভিকটিমের ছিনতাই হওয়া আইফোন-১৩ সেটটি উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ছিনতাইয়ের সাথে জড়িত তার অপর সহযোগীদের নাম প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি দাস জানান, এ ঘটনায় ভিকটিমদের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে ফেনী মডেল থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৪৯, তারিখ: ২০/০৩/২০২৬)। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)