আজ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চরমজলিশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

সোনাগাজী প্রতিনিধি:সোনাগাজীর ১নং চরমজলিশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি ৮মে সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র এড. রফিকুল ইসলাম খোকন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর করিম বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এড. নাছির উদ্দিন বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুর নবী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাস্টার শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জহিরুল হক রতন, কৃষি বিষয়ক সম্পাদক আকবর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আরিফুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি ওমর ফারুক কামরুল, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সৌরভ সহ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

508 Insufficient Resource

The website is temporarily unable to service your request as it exceeded resouce limit. Please try again later.