আজ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দাগনভুঞার আল আরাফা বেকারীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

দাগনভুঞা প্রতিনিধি: ফেনীর দাগনভুঞা উপজেলার ফেনী নোয়াখালী রোডে অবস্থিত আল-আরাফা বেকারীকে ২৮ মে রবিবার অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন বিক্রয় ও বিতরণ এবং সিএম লাইসেন্স গ্রহণ না করে ও বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহনাজ শারবিন। প্রতিষ্ঠানটির কুমিল্লা আঞ্চলিক অফিস ও দাগনভুঞা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যাগে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে ও বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন বিক্রিয়/বিতরণ করে আসছিল। বিষয়টির সত্যতা প্রমাণিত হওয়ায় এ অবৈধ কাজের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারায় ২৫,০০০/- (পঁচিশ হাজার ) টাকা জরিমানা করা হয়। এ সময় বিজ্ঞ আদালতের নির্দেশে রঙ যুক্ত কেক এর কাগজ জব্দপূর্বক ধ্বংস করা হয়।

অভিযানে দাগনভুঞার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মোঃ শাহজাহান ফিল্ড অফিসার (সিএম), অংশগ্রহণ করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে অভিযান সুত্রে জানা যায়।

উল্লেখ্য যে, দাগনভুঞা উপজেলার আনাচে কানাছে ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে উঠেছে বেকারী। কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে মানবস্বাস্থের জন্য ক্ষতিকর ক্যামিকেল মিশিয়ে এসব বেকারী দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে। সচেতন মহল এ ব্যাপারে আরো অভিযান পরিচালনার জন্য বিএসটিআইয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)