আজ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শুদ্ধাচার পুরস্কার পেলেন দাগনভূঞার ইউএনও নাহিদা আক্তার তানিয়া

দাগনভুঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া শ্রেষ্ঠ জাতীয় শুদ্ধাচার নির্বাচিত হয়েছেন। তিনিই ফেনীর ৬টি উপজেলার মধ্যে এ সম্মাননা পেলেন।

রবিবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তার হাতে তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এ শ্রেষ্ঠত্বের পুরস্কারে ছিল নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ। এসময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোমেনা আক্তার, দাগনভূঞা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া ও পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউএনও নাহিদা আক্তার তানিয়া বলেন, উপজেলা পর্যায়ে সকলকে নিয়ে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে। এ প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরও বেশি উৎসর্গ করে দিতে চাই।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)