আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফাজিলপুরে শহীদ সরোয়ার যুব ফাউন্ডেশনের এতিমদের নিয়ে ইফতার মাহফিল

সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে শহীদ সরোয়ার যুব ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউনিয়নের ফাজিলপুর নুরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাহজাহান সিরাজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল হক জসিম, সহ-সভাপতি গোলাম ফারুক সেন্টু ও আবুল কালাম, ফাজিলপুর বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং যুবনেতা শহীদ সরোয়ার হোসেনের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ফাজিলপুর নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবদুর রহমান।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)