আজ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফেনী’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শহর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফেনী’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী মঞ্জুরুল আহসান রুমির সঞ্চালনায় ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জেল সুপার মোহাম্মদ আবদুল জলিল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ফরিদ আলম ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমাদের প্রধানমন্ত্রী পাইলট হাই স্কুল মাঠে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অচিরেই বাস্তবায়ন করা হবো। আমরা আশা করছি, সোনাগাজীতে রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল গড়ে তোলা হবে। আপনাদেরকে সাথে নিয়ে আমরা বৈষম্যহীন বাংলাদেশ বির্নিমাণে কাজ করতে চাই।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)