আজ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দোলনের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

শহর প্রতিনিধি: ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলনের পিতা প্রখ্যাত আলেম ফেনীর মহিপাল বায়তুশ-শরফ মসজিদের সাবেক খতিব, আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাশেম আনোয়ারী সাহেব চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭:০০ ঘটিকার সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মাওলানা আবুল কাশেম আনোয়ারীর প্রথম জানাযার নামাজ বিকাল ৩:৩০ ঘটিকায় মহিপাল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

২য় জানাযা ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামে নিজ বাড়ির সামনে বাদ আসর ৫:৩০ ঘটিকার সময় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। এ দিকে মরহুম আবুল কাশেম আনোয়ারীর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

মরহুমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন ফেনী’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঞা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)