আজ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ণিল আয়োজনে স্টার টেকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাকা অফিস: ১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম কম্পিউটার ও প্রযুক্তি-পণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান- স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। নানান চড়াই উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি এই পর্যায়ে এসেছে।

এ উপলক্ষে আজ শনিবার (২ মার্চ) রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি (বিসিএস) ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহাসচিব মো. কামরুজ্জামান ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদ আলী ভূঁইয়া, ডিস্ট্রিবিউশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল আলম মাজহার। এ ছাড়াও উপস্থিত ছিলেন মাইক্রোসান সিস্টেমসের স্বত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান, টেকেনা প্লানেট সিস্টেমসের স্বত্বাধিকারী মঞ্জুরুল হাসান, মিজান ট্রেড এর স্বত্বাধিকারী আনিসুর রহমান, নেওয়াজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ নেওয়াজসহ স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে কর্মরত- কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

508 Insufficient Resource

The website is temporarily unable to service your request as it exceeded resouce limit. Please try again later.