আজ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হামলার শিকার নেতাদের চিকিৎসার খোঁজ খবর নিলেন যুবদল সভাপতি টুকু

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষমতাসীন দলের নেতাকর্মিদের হামলায় আহত উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহামন রিপন, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওয়াদুল হক রাফেল ও ফেনী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (২১ জুন) দুপুরে তিনি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন তিন নেতাকে এবং ফেনীর ছাত্রদল নেতা নুর আলম জিকুর বাবাকে দেখতে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তাদের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আশু রোগমুক্তি কামনা করেন। একই সাথে বিএনপি নেতাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের জোর দাবি জানান।

এ সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব,নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও চট্রগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মনজুরুল আজিম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জনি, সহ-দফতর সম্পাদক মিনহাজ উদ্দিন ভুইয়া, সহ-সম্পাদক শাহীন আখন্দ,যুবদলের নিবাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, হেদায়েত হোসেন ভূঁইয়া ও ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন প্রমুখ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)