আজ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মানবাধিকার শান্তি পদকে ভূষিত হয়েছেন ইঞ্জিনিয়ার জাকির উদ্দিন

স্টাফ রিপোর্টার: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার শান্তি পদকে ভুষিত হয়েছেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন। বুধবার(১০ ডিসেম্বর) ফেনীতে বিশ্ব মানবাধিকার দিবসে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে জাতীয় সেমিনার এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মানবিক সরকারি কর্মকর্তা হিসেবে বহুমাত্রিক অবদানের জন্য মানবাধিকার শান্তি পদকে ভুষিত হয়েছেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন। বুধবার বিকালে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে ফেনী শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাশেম।

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান ইব্রাহীম পাটোয়ারী জাতীয় সেমিনারটির উদ্বোধন করেন।

এতে প্রধান আলোচক ছিলেন রশিদ-আনোয়ারা মেমোরিয়াল ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মোহাম্মদ খুরশীদ আলম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম,
রফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, সোনাগাজী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলিল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী আল হেলাল একাডেমির সহকারি প্রধান শিক্ষক মো.আবদুল হক, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সংস্থার সোনাগাজী উপজেলা সভাপতি সার্জেন্ট অব. শেখ ফরিদ, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক ছাত্র নেতা আলা উদ্দিন মিন্টু ও ভূমি সহকারি কর্মকর্তা দেবাশীষ রায়।
সেমিনার শেষে মানবাধিকার প্রতিষ্ঠায় ক্ষেত্র বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবাধিকার শান্তি পদকে ভূষিত করা হয়।

এসময় জাতীয় মানবাধিকার নেতৃবৃন্দ বিশ্বব্যাপী জুলুম নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানায়।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)