আজ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইয়াসির আরাফাত কে দেখতে হাসপাতালে বিএনপি নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার: সন্ত্রাসীদের হামলায় আহত ফেনী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াসির আরাফাতকে দেখতে ২০ মে শনিবার হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

এ সময় আরো উপস্থিত ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, পৌর বিএনপির সদস্য সচিব এড, মেজবাহ উদ্দিন ভূইয়া, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক এড, ফরহাদ, জেলা যুবদলের ক্রিড়া সম্পাদক সৈয়দ নাসির উদ্দীন বাবু, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক প্রমুখ।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ আরাফাতের চিকিৎসার খোঁজ খবর নেন ও চিকিৎসা সহায়তার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ যে, আরাফাত কে গত ১৮ মে বিএনপি’র জনসভার আগের দিন পাঁচগাছিয়ার তেমুহনি থেকে ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে দুই হাত ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। বিএনপি এর জন্য সরকারী দলকে দায়ী করলে ও আওয়ামী লীগ নেতারা বিষয়টি অস্বীকার করেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)