আজ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তথ্য অফিসের আয়োজনে বারাহীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

শহর প্রতিনিধি: ফেনী সদর উপজেলাধীন বরাহীপুরের সরোয়ার কলোনীতে(৭নং ওয়ার্ড,ফেনী পৌরসভা) উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন,সাফল্য,লক্ষ্যসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে “ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক” ২৮ মে রবিবার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন রেজাউল রাব্বি মনির, উপ-পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর (সাবেক জেলা তথ্য অফিসার,ফেনী) এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার এস.এম.আল-আমিন ।উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন গোলাম মেস্তফা, সাইন অপারেটর,জেলা তথ্য অফিস।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সীমন্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং মাদকের ভয়াবহ কুফল তুলে ধরেন।পাশাপাশি গ্রামীন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক নানা সরকারি পদক্ষেপ তুলে ধরেন। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে যৌতুক ও বাল্যবিবাহের প্রচলন নিরুৎসাহিতকরণ এবং এর ক্ষতিকর প্রভাব সবিস্তরে বর্ণনা করেন এবং শিশুদের মানসম্মত শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন।পাশাপাশি গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হবার আহ্বান জানান।

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুস সোবাহান, মো:ইদ্রিস, আবুল হাসেম এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আব্দুল হালিম।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download