আজ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে বিএনপির অবস্থান কর্মসূচী শেষে পুলিশের লাঠিচার্জের অভিযোগ বিএনপির

শহর প্রতিনিধি: দেশব্যাপী বিদ্যুতের ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির’ প্রতিবাদে জেলা বিএনপির অবস্থান কর্মসূচী শেষে নেতারা স্মারকলিপি দিয়ে মিছিল করতে চাইলে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের লাঠিচার্জে বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সামনে ফেনী জেলা বিএনপির ‘অবস্থান’ কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঞা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যান সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী পৌর বিএনপি’র সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁঞা জানান, বিএনপি নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি শেষ করে ফেরার পথে সম্পূর্ণ বিনা উসকানিতে পুলিশ পিছন থেকে আমাদের নেতাকর্মীদের লাঠিচার্জ করে। পুলিশের লাঠির আঘাতে আমাদের ৫ নেতাকর্মী আহত হন।

আহতরা হলেন- জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন চেয়ারম্যান, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রানা, পাঁছগাছিয়া ইউনিয়নের যুবদল কর্মী গিয়াস উদ্দিন ও আবুল কালাম প্রমুখ।

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক(তদন্ত) মাহফুজুর রহমান জানান, পুলিশ লাঠিচার্জ করেনি। কেউ যেন বিদ্যুৎ অফিসের দিকে না আসতে পারে সেজন্য সরিয়ে দিয়েছি। কাউকে আটক করা হয়নি।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download