আজ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি:‘আলোকিত ফেনী-২০২৩’ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪’শ ৮০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। রোববার (১৯ মে) বিকালে শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব ড. কামাল উদ্দিন উদ্দিন আহমেদ।

বরেণ্য শিক্ষাবিদ, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার ও ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সরকারের সাবেক সচিব পারভীন আক্তার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম,দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা, বিসিক শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেনিথ ফার্মার কর্ণধার ড. বেলাল উদ্দিন আহমেদ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন ও ক্রীড়া সংগঠক তৌহিদুল ইসলাম তুহিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি এম. মামুনুর রশিদ।

শেষে বৃত্তিপ্রাপ্ত ৪৮০ জন শিক্ষার্থীর মাঝে সনদ, ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)