আজ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

তীব্র তাপদাহে স্বস্তি প্রদানে জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন মেহনতি জনতার পাশে

ঢাকা অফিস: আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে বুধবার সকাল ১১ টায় জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অফ বাংলাদেশ(জিসিএফবি)শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে মেহনতি জনতা,রিক্সা চালক,পথচারী এবং বয়োজ্যোষ্ঠদের মাঝে খাওয়ার স্যালাইন,এসএমসির জুস,মামপানি ও ড্রিংকস বিতরণ করে।

জিসিএফবির সভাপতি ডা: কাজী মো: ইস্রাফীলের সভাপতিত্বে বিতরণে অংশ গ্রহণ করেন জিসিএফবির সেক্রেটারী সিএম সাইফুল হক । এতে আরো উপস্থিত ছিলেন রাবেয়া শামস স্বাতী,জাওয়াদ কামাল,নুর এ আলম,ডাঃ মন্জুর আল মোর্শেদ চৌধুরী,গুলশান আরা নীলা ও মহিন পাটোয়ারী সহ প্রমূখ ।

এ সময় জিসিএফবির পক্ষ থেকে ৩০০০ খাওয়ার স্যালাইন,৫০০ পানির বোতল ও ৬০০ জুস বিতরণ করা হয় ।

জিসিএফবিকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন ডাঃ.আরিফ মোর্শেদ খাঁনের জোহরা ফাউন্ডেশন , সূদুর সৌদী আরব থেকে ইউসুফ আলী , শাহাজাহান কবির লিটন, রোকেয়া বেগম,সজ্জিতা সুলতানা ,চপলা এ পারভীন , জাবেদ পলাশ , নূর এ আলম , সিএম সাইফুল হক ও ডাঃ.কাজী মোঃ ইস্রাফীল।
খাওয়ার স্যালাইন দিয়ে সহযোগিতা করেছেন ডাঃ মঞ্জুর আল মোর্শেদ ।

সমাজের সকল সচেতন নাগরিক এগিয়ে আসলে নবীনের হাত ধরে প্রবীণের নিরাপদ বার্ধক্য নিশ্চিত হবে বলে মনে করে জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
Account Suspended
Account Suspended
This Account has been suspended.
Contact your hosting provider for more information.