আজ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দাগনভূঞার বেকের বাজারে সড়ক দুর্ঘটনার ঘটনায় ঘাতক বাসের ড্রাইভারকে আটক করেছে র‌্যাব

দাগনভূঞা(ফেনী) সংবাদদাতা: ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা উপজেলার বেকের বাজারে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আবুল কালাম নামের এক যুবক হত্যাকাণ্ডের ক্লুলেস মামলার পলাতক আসামি মোঃ আরিফ হোসেন’কে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। রবিবার বিকেলে তাকে আটক করে মহিপাল হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, গত ০৪ জুলাই সন্ধ্যায় আবুল কালাম বেকের বাজার থেকে অটোরিক্সাযোগে নিজ বাড়ি দক্ষিণ নেয়াজপুর ফেরার পথে দাগনভূঞা থানাধীন নোয়াখালী জেলামুখী বেকের বাজার ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছালে পিছন দিক থেকে বেপরোয়া ও দ্রুত গতিতে আসা ‘সুগন্ধা কিং’ নামীয় একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় অটোরিক্সাতে থাকা ভিকটিম আবুল কালাম সহ দিদার নামে অপর একজন যাত্রী এবং একজন পথচারী গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আঘাত প্রাপ্তদের দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন এবং ভিকটিম আবুল কালাম চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনায় নিহত ভিকটিমের ছেলে বাদী হয়ে দাগনভূঞা থানায় ‘সুগন্ধা কিং’ বাসের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার মামলা নং-০৬, তারিখ-০৫ জুলাই ২০২৪ইং, ধারা-২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫।

র‌্যাব উক্ত মামলার পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭ গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে, বর্ণিত মামলার ঘটনার গাড়ির চালক মোঃ আরিফ হোসেন ফেনী মডেল থানাধীন লালপুল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক টিম গত ০৭ জুলাই রবিবার বিকেলে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আরিফ হোসেন (৩০), পিতা-মোঃ সেলিম হোসেন, সাং-সোনাপুর, থানা-রামগঞ্জ, জেলা- লক্ষীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে ‘সুগন্ধা কিং’ নামীয় বাসের চালক এবং গত ৪ জুলাই সন্ধ্যায় দাগনভূঞার বেকের বাজার ব্রীজ সংলগ্ন নোয়াখালী লেনের পাকা রাস্তার উপর সে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভিকটিম আবুল কালাম’কে বহনকারী অটোরিক্সাটিকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় এবং মামলা দায়েরের পর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে সে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)