আজ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দাগনভূঞা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের ইন্তেকাল

দাগনভূঞা(ফেনী) সংবাদদাতা: ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামাল ফরিদ উদ্দিন আজাদ(৭০) মঙ্গলবার ৪মে বেলা সাড়ে ১১ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দাগনভূঞা উপজেলাধীন জায়লস্কর ইউনিয়নের ধর্মপুর ভূঞা বাড়ির সাবেক চেয়ারম্যান কোব্বাদ আহমদ এর ছোট সন্তান। মরহুমের নামাজে জানাজা একই দিন রাত ৯ঘটিকার সময় ধর্মপুর ভূঞা বাড়ির দরজায় অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এদিকে মরহুম কামাল ফরিদ আজাদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন। এক শোকবার্তায় তিনি ছাত্রদলের জন্য মরহুম আজাদের অবদান শ্রদ্ধার সাথে স্বরন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুম আজাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download