আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ধলিয়ার ওলিপুরে পূর্বশত্রতার জেরে অগ্নিসংযোগের অভিযোগ

সদর প্রতিনিধি: ফেনীর সদর উপজেলাধীন ধলিয়া ইউনিয়নের ওলিপুরে পূ্র্বশত্রুতার জেরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভুক্তভোগী পারুল আক্তার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও সদর আমলী আদালতে মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৫৩১ তারিখ: ১৫/০৫/২০২৩ ইং। গত ৭ মে রবিবার ধলিয়ার উত্তর ওলিপুরের করিমবক্স হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে।

বাদী পারুল আক্তার মামলার অভিযোগ পত্রে উল্লেখ করেন মামলার বিবাদী জোছনা বেগমের স্বামী প্রবাসী। সে তার বয়োবৃদ্ধ শুশুরের দেখভাল করেনা। ঘটনার দিন বাদী তার শুশুর ইদ্রিছ আহমদকে অভুক্ত দেখতে পেয়ে ভাত খাওয়ায়। এটি জানতে পেরে বিবাদী বাদীর সাথে ঝগড়া লেগে যায়। এ সময় বিবাদী তার ভাই ও অজ্ঞাতনামা কয়েকজনকে সাথে নিয়ে বাদীর বাদীকে ও তার ছেলেকে কিল ঘুসি মেরে আহত করে এবং ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে তিন ভরি স্বর্ণ ও নগদ আটলক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় বাদীর শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে দেখে বিবাদী পক্ষ রান্নাঘরে অগ্নিসংযোগ করে চলে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিভায়। এ ছাড়াও বিবাদীর সাথে বাদীর জায়গা জমিন নিয়েও বিরোধ ছিল বলে বাদী অভিযোগ পত্রে উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মেসবাহ উদ্দিন ভূঁইয়া ফেনীর জমিন কে জানান বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি ডিবিকে ৩০ দিনের মধ্যে তদন্ত করে অভিযোগপত্র জমা দেয়ার নির্দেশ প্রদান করেছেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download