আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে একুশে বইমেলা আয়োজনের দাবীতে মানববন্ধন

শহর প্রতিনিধি: ফেনীতে অমর একুশে বইমেলা (গ্রন্থমেলা) আয়োজনের দাবীতে মানববন্ধন করেছে লেখক-পাঠক ও সাংস্কৃতিক সংগঠকরা। লেখক পাঠক ফোরামের আয়োজনে ১৯ ফেব্রুয়ারী সোমবার বিকেলে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার সামনে অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনী পোয়েট সোসাইটির সভাপতি কবি মনজুর তাজিমের সভাপতিত্বে মানবন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, পানচিনি সাহিত্য সভার সভাপতি কবি ও সাহিত্যিক অ্যাডভোকেট গাজী তারেক আজিজ, ফেনী লেখক ফোরামের সভাপতি নুরুল আমিন হৃদয়, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম, ফেনী সাহিত্য সভার আহ্বায়ক কবি ও গবেষক শাবিহ মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, ভাষার মাসে গ্রন্থ মেলা একটি প্রাণের মেলা। ফেনীতে প্রায় তিন দশকের সেই অতিহ্য কোভিড কালীন সময়ে দু’বছর সাময়িক বন্ধ ছিলো। তবে করোনা পরবর্তী সে মেলা আয়োজনে উদ্যোগী হয়নি জেলা প্রশাসন। প্রায় চার বছর ধরে অদৃশ্য কারণে বন্ধ থাকা প্রাণের মেলাটি চালু করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। মানববন্ধনে কবি ও লেখক আফসার আমিন জাহান, আইনজীবী আইয়ুব আলী মিলন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কবি আর কে শামীম পাটোয়ারী, নজরুল একাডেমির জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, দৈনিক প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, খেলাঘর ফেনীর জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ মনির, একাত্তর টিভির জেলা প্রতিনিধি নুরুজ্জামান সুমন, দৈনিক সমকালের প্রতিনিধি জাকের হায়দার সুমন, সাপ্তাহিক নিহারীকার ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম, আজকের পত্রিকার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি সমির উদ্দিন, ভোরের কাগজের ছাগলনাইয়া প্রতিনিধি এমএ আওয়াল, চিত্র সাংবাদিক দুলাল তালুকদার, দৈনিক ইত্তেফাকের (মাল্টি মিডিয়া) প্রতিনিধি এম এ আকাশ, দৈনিক আমার ফেনীর সদর প্রতিনিধি কামরুল আরেফীনসহ লেখক-পাঠক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download