আজ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে পত্রিকা বিপণনকর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শহর প্রতিনিধি: ফেনীতে কর্মরত পত্রিকা বিপণনকর্মীদের মাঝে মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেছে ফেনী সদর উপজেলা পরিষদ। স্বল্প আয়ের সংবাদ বিপণনকর্মীরা মাহে রমজানের এক মাসের ইফতার সামগ্রী পেয়ে আবেগ আপ্লূত হন ।

সোমবার ( ১১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, ভাইস চেয়ারম্যান এ. কে শহীদ খোন্দকার ও জোসনা আরা বেগম জুসি।

ফেনী জেলা পত্রিকা বিপণনকর্মীদের সংগঠনের সভাপতি এবং ডিবিসি নিউজ, ডেইলি অবজারভার, দৈনিক বাংলার ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া’র সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনীর সাংবাদিক আসাদুজ্জামান দারা, রবিউল হক রবি, আরিফুল আমিন রিজভী, আতিয়ার সজল, আরিফুর রহমান প্রমূখ। আরো বক্তব্য রাখেন পত্রিকা বিপণনকর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিপণনকর্মী মোহাম্মদ ইউনুস প্রমূখ।

অনুষ্ঠানে ৬০ জন বিপননকর্মীর মাঝে ইফতার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ
404 Not Found
404 Not Found
Please forward this error screen to validlogs.com's WebMaster.

The server cannot find the requested page:

  • validlogs.com/cp_errordocument.shtml (port 443)