আজ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে সরকার দলীয়দের হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মী আহত

স্টাফ রিপোর্টার: ফেনীর বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর সরকার দলীয়দের হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে বিএনপি দাবী করেছে। বৃহস্পতিবার বিকেল থেকে জেলার বিভিন্ন উপজেলায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুত্বর আহতরা হলো, পরশুরাম উপজেলা যুবদলের আহবায় শাকিল, ফেনী সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াছির আরাফাত, মোটবি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল, যুবদল নেতা ইয়াসিন, মাসুম, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রিদয় ও ওমর। আহতদের ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার জানান, আগামীকাল ফেনী জেলা বিএনপির জনসভাকে কেন্দ্র করে পুরো জেলা ব্যাপী ছাত্রলীগ ও যুবলীগ তাদের দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। এসময় দুই শতাধিক বাড়ি-ঘরে হামলা ও লুটপাট হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, আগামীকালের জনসভায় তারা ৫০ হাজার নেতা-কর্মীর সমাগম করার প্রস্তুতি ছিল। ১০ দফা দাবীতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচী হিসেবে আগামীকাল ফেনী জেলা বিএনপির জনসভা নির্ধারণ রয়েছে। তারা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা করতে চাইলেও প্রশাসনের অনুমতি মেলেনি। বাধ্য হয়ে ইসলামপুররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে আগামীকাল তারা জনসভা করবে। জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকার কথা রয়েছে। আলাল আরে জানান, হামলা-মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না। যেকোন মূল্যে তারা আগামীকাল জনসভা করবেন।

এদিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল্লাহ খন্দকার জানান, বিএনপি তাদের জনসভা করবে এতে আওয়ামী লীগ কোন হস্তক্ষেপ করবে না। যদি হামলার ঘটনা ঘটে নিশ্চই সেটা তাদের অভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণে ঘটেছে। কারণ বিএনপিকে বাধা দেয়ার মত আমাদের দলীয় কোন সিদ্ধান্ত নেই।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ জানান, আমরা বিএনপি‍‍`র জনসভার কথা জানি। তবে,কোন হামলার অভিযোগ পাইনি।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download